সাবেক এমপি ও জামায়াতের কেন্দ্রীয় নেতা শাহজাহান চৌধুরীকে আটক করেছে পুলিশ।
আজ (শনিবার) ভোররাতে চট্টগ্রামের সাতকানিয়া পৌরসভার ছমদর পাড়ার নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়।
তিনি চট্টগ্রাম মহানগর জামায়াতের আমির ও কেন্দ্রীয় জামায়াতের মজলিশে শুরার সদস্য।
সাতকানিয়া থানার ওসি মো. আনোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। তবে তাকে কোন মামলায় গ্রেপ্তার করা হয়েছে তাৎক্ষণিকভাবে তিনি জানাতে পারেননি।
বৈশাখী নিউজ/ জেপা
সম্পাদকীয় : নাহার ম্যানশন (৩য় তলা), ১৫০ মতিঝিল ঢাকা।
ই-মেইল: boishakhinews24.net@gmail.com
হট লাইন: ০১৬৮৮৫০৫৩৫৬
https://www.boishakhinews24.net/