দখলদার ইসরাইল প্রতিনিয়ত হামলা চালিয়ে নিরীহ ফিলিস্তিনিদের হত্যা করছে। বাদ যাচ্ছেন না নারী, শিশু এমনকি বৃদ্ধরাও। ফিলিস্তিনিদের ওপর ইহুদিবাদী ইসরাইলের বর্বরোচিত হামলা ও হত্যাযজ্ঞ বন্ধের দাবিতে এবার রাজপথে বিক্ষোভ করেছে মধ্যপ্রাচ্যের দেশ কাতারে।
স্থানীয় সময় শনিবার রাতে কাতারের জাতীয় মসজিদ প্রাঙ্গণে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। বিক্ষোভে স্থানীয় নাগরিক ও অভিবাসীদের পাশাপাশি যোগ দিয়েছিলেন প্রবাসী বাংলাদেশিরাও।
গাজায় ইসরাইলের বর্বরোচিত হামলা ও হত্যাযজ্ঞ বন্ধের দাবিতে এই প্রথম মধ্যপ্রাচ্যের দেশ কাতারে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হলো। বিক্ষোভে যোগ দিয়েছেন কাতারে অবস্থানরত হামাসের শীর্ষ নেতারা। বিক্ষোভে অংশ নেয়া প্রবাসী বাংলাদেশিরাও ইসরাইলের অমানবিক জুলুম নির্যাতন ও হত্যার বিরুদ্ধে তীব্র নিন্দা জানিয়ে বিক্ষোভ করেছেন।
ফিলিস্তিনের গাজায় অবস্থিত কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার কার্যালয় বোমা হামলা চালিয়ে ধ্বংস করে দেয়ার পর কাতারে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হলো।
বৈশাখী নিউজ/ বিসি
সম্পাদকীয় : নাহার ম্যানশন (৩য় তলা), ১৫০ মতিঝিল ঢাকা।
ই-মেইল: boishakhinews24.net@gmail.com
হট লাইন: ০১৬৮৮৫০৫৩৫৬
https://www.boishakhinews24.net/