রাজধানীতে মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ৯

আপডেট: May 16, 2021 |
print news

রাজধানীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে মাদক বিক্রি ও সেবনের দায়ে নয় জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন থানা ও গোয়েন্দা বিভাগ।

গ্রেফতারের সময় তাদের কাছ থেকে ২৫০ গ্রাম হেরোইন, ১৫৫ পুরিয়া গাঁজা ও ৪১০ পিস ইয়াবা জব্দ করা হয়।

শনিবার সকাল ছয়টা থেকে রবিবার সকাল ছয়টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় এই অভিযান চালানো হয়।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৭টি মামলা হয়েছে।

বৈশাখী নিউজ/ ইডি

Share Now