কাজাখস্তানে উইঘুর মুক্তির দাবির প্রতিবাদে আটক ৯

আপডেট: May 16, 2021 |
print news

কাজাখস্তানের বৃহত্তম শহর আলমতিতে উইঘুর স্বজনদের মুক্তির দাবিতে প্রতিবাদ করায় ৯ জনকে আটক করেছে পুলিশ। তবে এদের মধ্যে বাইবোলাত কুনবোলাত ও তুরসুনুল নুরাকাই নামের দুই বিক্ষোভকারীকে গত ১১ মে পরে মুক্তি দেওয়া হয়েছে।

স্বজনদের মুক্তির দাবিতে গত ৯৩ দিন ধরে উইঘুররা চীনা দূতাবাসের ওপর পিকেটিং চালিয়ে আসছে। কুনবোলাত জানান, ‘চীনা দূতাবাসের সামনে নারী ও শিশু সবাই জড়ো হয়েছিল। দূতাবাস ছাড়াও চীনা ব্যাংক ও চীনা গ্যাস স্টেশনকে লক্ষ্য করে পিকেটিং চালানো হয়। এরপরেই আমাদের আটক করা হয়। পরে পুলিশ জিজ্ঞাসাবাদ করে।’

কুনবোলাত আরও বলেন, ‘আমি কোনো প্রোটোকলে স্বাক্ষর করিনি এবং কোনো সাক্ষ্যও লিখে রাখি না। তারা আমাকে রাত ৯টার পরে যেতে দেয়, তবে পরদিন আমাকে জিজ্ঞাসাবাদের জন্য ফিরে আসতে বলে।’
উল্লেখ্য, উইঘুর জাতি মধ্যএশিয়ায় বসবাসরত তুর্কি বংশোদ্ভূত জাতিগোষ্ঠী। উইঘুর মুসলিমদের ওপর অনেক দিন ধরেই নির্যাতন চালিয়ে আসছে চীন।

বৈশাখী নিউজ/ ইডি

Share Now