ভারতের গোয়া মেডিক্যাল কলেজে অক্সিজেন সঙ্কট এখনো কাটেনি। শনিবারও টানা চার ঘণ্টা অক্সিজেন সরবরাহ বন্ধ থাকায় ৮ জনের মৃত্যু হয়েছে।
এই নিয়ে গত ৫ দিনে অক্সিজেন ঘাটতির কারণে হাসপাতালটিতে মৃত্যুর সংখ্যা ৮৩।
শনিবার রাত ২টা থেকে ভোর ৬টা পর্যন্ত অক্সিজেনের অভাবে হাসপাতালে ৮ জন করোনা রোগীর মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে। হাসপাতাল কর্তৃপক্ষের দাবি, অক্সিজেনের ঘাটতির কারণেই যে এই মৃত্যু হয়েছে, তা নিশ্চিত করে বলা যাচ্ছে না।
গোয়া মেডিক্যাল কলেজেন ডিন বলেন, ‘‘আমরা নিশ্চিত করে এটা বলতে পারব না যে অক্সিজেন সরবরাহের ঘাটতির জন্যই এই মৃত্যু হয়েছে। তবে এটা ঠিক যে, ওই ৮ জন রোগী কভিড নিউমোনিয়ায় আক্রান্ত হয়েছিলেন। যার চিকিৎসায় অক্সিজেন সরবরাহের দরকার।’’
এদিকে মৃতদের পরিবার ও স্বজন ও নার্সদের বরাত দিয়ে স্থানীয় এক জাতীয় সংবাদ সংস্থা বলছে, সরকারি হাসপাতালটিতে রাতভর অক্সিজেন সরবরাহের পরিমাণ কমে গিয়েছিল।
যার প্রভাব পড়ে ১৩টি ওয়ার্ডে। এর মধ্যে করোনা রোগীদের চিকিৎসার জন্য বরাদ্দ ১৪৩ নম্বর ওয়ার্ডটিতে অক্সিজেন সরবরাহ প্রায় বন্ধই হয়ে গিয়েছিল দেড় ঘণ্টার জন্য।
পরে অক্সিজেন সিলিন্ডারের সাহায্য কোনও রকমে পরিস্থিতি সামাল দেওয়া হয়। না হলে মৃতের সংখ্যা আরও বাড়ত বলে দাবি হাসপাতাল কর্মীদের।
বৈশাখী নিউজ/ ইডি
সম্পাদকীয় : নাহার ম্যানশন (৩য় তলা), ১৫০ মতিঝিল ঢাকা।
ই-মেইল: boishakhinews24.net@gmail.com
হট লাইন: ০১৬৮৮৫০৫৩৫৬
https://www.boishakhinews24.net/