করোনায় ভারতে ২৪ ঘণ্টায় মৃত্যু ৪১০৬ জন

আপডেট: May 17, 2021 |
print news

ভারতে করোনায় আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় প্রাণ গেছে আরও ৪ হাজার ১০৬ জনের। এর আগের দিন করোনায় মারা যান ৪ হাজার ৭৭ জন।

দেশটিতে করোনা শনাক্তের হার কমেছে। গত ২৪ ঘণ্টায় ২ লাখ ৮১ হাজার মানুষের করোনা শনাক্ত হয়।

এর আগের দিন করোনা শনাক্ত হয় ৩ লাখ ১১ হাজার জনের। আগের সপ্তাহের তুলনায় গত সপ্তাহে ২০ শতাংশ করোনা শনাক্তের হার কমেছে। দেশটিতে এখন পর্যন্ত ২ কোটি ৪৯ লাখ ৬৫ হাজার ৪৬৩ জনের করোনা শনাক্ত হয়েছে।

তবে ভারতে সুস্থতার হার অনেক বেশি। এখন পর্যন্ত ২ কোটি ১১ লাখ ৭৪ হাজার ৭৬ জন করোনামুক্ত হয়েছেন।

করোনায় আক্রান্তের তালিকায় দ্বিতীয় ও মৃত্যুর দিক দিয়ে চতুর্থ অবস্থানে রয়েছে ভারত। যুক্তরাষ্ট্রের পর ভারতেই আক্রান্তের সংখ্যা সবচেয়ে বেশি।

বৈশাখী নিউজ/ ইডি

Share Now