ভুলের ক্ষমা চাইল নোবেল!

আপডেট: May 18, 2021 |
print news

সমালোচনা যেন পিছু ছাড়েনা ভারতের সা-রে-গা-মা রিয়েলিটি মিউজিক শো থেকে উঠে আসা সঙ্গীত শিল্পী নোবেলের।
একের পর এক বিতর্ক নিয়ে সবসময় হয়ে থাকেন গণমাধ্যমমের খবর। এবার সেই সমালোচনা-আলোচনার ইতি টানলেন নোবেল।

নিজের ভেরিফাইড ফেসবুক পেজে থেকে মঙ্গলবার (১৮মে) সাংবাদিক মহলসহ সকলের কাছে ভুলের জন্য ক্ষমা চেয়ে পোস্ট দিয়েছেন নোবেল।

তিনি লিখেছেন, ‘রোড এক্সিডেন্ট এর পর আমাকে কেউ একবার কল করে খবর নিল না। নিজের আবেগ আসলে ধরে রাখতে পারি নাই। আমি মাত্র ২৪ বছর বয়সী একজন তরুন শিল্পী। আমিও তো দেশের জন্য সুনাম কুড়িছে এনেছি। আমি না হয় ভুল করব। সেগুলি ভুল ধরে দেওয়ার দায়িত্ব তো আপনাদের। সেখানে অনেকেই আমাকে প্রতিনিয়ত হেয় করছেন। তাই আসলে রাগ সামলাতে পারিনি। আমি সকল সাংবাদিক ভাইদের প্রতি শ্রদ্ধা রেখে কথা দিচ্ছি পরবর্তীতে এরকম ভুল আর হবে না… সবাইকে ভালোবাসা… ঈদ মোবারক।’

বেশ কিছুদিন থেকেই নানারকম পোষ্ট দিয়ে আসছিলেন এই সঙ্গীতশিল্পী। উল্লেখ্য, ২০১৯ সালে ভারতের জি-বাংলায় প্রচারিত জনপ্রিয় রিয়েলিটি শো ‘সা রে গা মা পা’তে অংশ নিয়ে প্রতিযোগিতায় বিজয়ী হয়েছিলেন তিনি।

 

Share Now