জামিন পেলেন সাংবাদিক রোজিনা ইসলাম

আপডেট: May 23, 2021 |
print news

সরকারি নথি চুরি ও অফিসিয়াল সিক্রেটস আইনে করা মামলায় জামিন পেলেন প্রথম আলোর জ্যেষ্ঠ প্রতিবেদক রোজিনা ইসলাম।

আজ রবিবার (২৩ মে) তার জামিন মঞ্জুর করেন ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত ভার্চুয়ালি এ জামিন দেন।

আদালতের সংশ্লিষ্ট থানার সাধারণ নিবন্ধন জিআর পুলিশের উপ-পরিদর্শক নিজামুদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন।

বৈশাখী নিউজ/ জেপা

Share Now