বাংলাদেশকে টিকা দেয়ার চেষ্টা চলছে বলে জানিয়েছেন মার্কিন রাষ্ট্রদূত। বিশ্বব্যাপী টিকাদান কর্মসূচিতে যুক্তরাষ্ট্র ৮ কোটি ডোজ করোনার ভ্যাকসিন উপহার দিবে। সেখান থেকে বাংলাদেশকেও টিকা দেয়ার চেষ্টা চলছে বলে জানিয়েছেন মার্কিন রাষ্ট্রদূত আর্ল রবার্ট মিলার।
এছাড়া, করোনা সামাল দিতে যুক্তরাষ্ট্রের অন্যান্য সহযোগিতার ক্ষেত্রেও বাংলাদেশকে গুরুত্ব দেয়া হচ্ছে। যুক্তরাষ্ট্র-বাংলাদেশ অর্থনৈতিক সম্পর্ক নিয়ে আমেরিকান চেম্বার অব কমার্স ইন বাংলাদেশ (অ্যামচ্যাম) আয়োজিত আলোচনায় এ কথা বলেন মার্কিন রাষ্ট্রদূত।
বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত আর্ল রবার্ট মিলার বলেন, 'বাংলাদেশের কোভিড আক্রান্ত অর্থনীতিকে সহযোগিতা করতে যুক্তরাষ্ট্র সাবার আগে এগিয়ে এসেছে। গত ১৪ মাসে ৭৬ মিলিয়ন ডলার অর্থসহায়তা করছে দেশটি।
প্রেডিডেন্ট বাইডেন ঘোষণা করেছেন বৈশ্বিক সম্মিলিত টিকাদান কর্মসুচিতে ৮ কোটি টিকা দান করবে মার্কিন যুক্তরাষ্ট্র।
কোভ্যাক্সে দেয়া হবে ৪০০ কোটি মার্কিন ডলার। মার্কিন দূতাবাসের হয়ে আমার অগ্রাধিকার হলো, বাংলাদেশ সরকার, বেসরকারিখাত এবং সুশিল সমাজের সঙ্গে একসাথে কাজ করে মার্কিন টিকা, অক্সিজেন জেনারেটর এবং স্বাস্থ্যসুরক্ষা প্রাপ্তিতে জরুরিভিত্তিতে বাংলাদেশকে সরবরাহ করা।'
বৈশাখী নিউজ/ ইডি
সম্পাদকীয় : নাহার ম্যানশন (৩য় তলা), ১৫০ মতিঝিল ঢাকা।
ই-মেইল: boishakhinews24.net@gmail.com
হট লাইন: ০১৬৮৮৫০৫৩৫৬
https://www.boishakhinews24.net/