মিরাজের ঘূর্ণিতে দিশেহারা শ্রীলঙ্কা

আপডেট: May 23, 2021 |
print news

টাইগারদের দেওয়া ২৫৮ রানের লক্ষ্যে ব্যাট করছে সফরকারী দল শ্রীলঙ্কা। এখন তাদের সংগ্রহ ৩০ ওভারে ৬ উইকেটে ১২৬ রান। একাই চার উইকেট পেয়েছেন মেহেদি হাসান মিরাজ।

তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে রোববার মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে টসে জিতে আগে ব্যাটিংয়ে নেমে বাংলাদেশ দল ৬ উইকেট হারিয়ে করে ২৫৭ রান। এখন সেই রান টপকাতে খেলছে শ্রীলঙ্কা।

প্রথমে মেহেদি হাসান মিরাজের বলে ২১ রানে ফিরে গেছেন ধানুশকা গুনাথিলকা। এরপর আঘাত হানেন মুস্তাফিজ। পাথুম নিশাঙ্কাকে ফিরতে হয়েছে ৮ রানে। মিরাজের বলে ৩০ রানে ফিরেছেন কুশল পেরেরা।

৩৬ বলে দুই চারে ২৪ রান করে মেন্ডিস ফিরে গেছেন সাকিবের বলে। আবারও আঘাত হানেন মিরাজ। মাত্র ৯ রানে ফিরতে হয়েছে ধনঞ্জয়া ডি সিলভাকে। এর পরই আশেন বান্দারাকে ৩ রানে ফেরান তিনি।

এদিকে ব্যাটিংয়ে নেমে শুরুটা ভালো হয়নি টাইগারদের। দলের সংগ্রহ ৫০ পার হওয়ার আগেই আউট হয়ে সাজঘরে ফিরে যান বাংলাদেশের দুই টপঅর্ডার ব্যাটসম্যান লিটন দাস ও সাকিব আল হাসান।

এরপর দলের রান ১০০ পার হওয়ার আগেই ফিরে যান তামিম ইকবাল ও মোহাম্মদ মিঠুন। অবশ্য মুশফিকুর রহিম ও মাহমুদুল্লাহর দৃঢ়তায় ম্যাচে ঘুরে দাঁড়ায় বাংলাদেশ। শেষ পর্যন্ত ৬ উইকেট হারায় তারা।

বৈশাখী নিউজ/ ইডি

Share Now