কিশোরগঞ্জে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

আপডেট: May 26, 2021 |
print news

কিশোরগঞ্জে ৫১৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ রমজান মিয়া (২৪) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-১৪, সিপিসি-২ এর একটি দল। রমজান কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার জয়কা ইউনিয়নের বানকাটা (ছনকান্দা) গ্রামের দুলাল মিয়ার ছেলে।

গতাকল মঙ্গলবার (২৫ মে) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে কিশোরগঞ্জ সদর উপজেলার সিদ্ধেশ্বরী মোড় এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

র‌্যাব সূত্র জানায়, একটি মাদক ব্যবসায়ী চক্র মাদকদ্রব্য সংগ্রহ করে কিশোরগঞ্জসহ আশপাশের জেলাগুলোতে বিক্রয় করে আসছে। গোয়েন্দা নজরদারি চালিয়ে এর সত্যতাও পাওয়া যায়। এরই পরিপ্রেক্ষিতে মঙ্গলবার রাতে সিদ্ধেশ্বরী মোড় এলাকায় র‌্যাবের একটি দল অভিযান চালায়। এ সময় ৫১৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ রমজানকে গ্রেফতার করা হয়।

র‌্যাবের কোম্পানি কমান্ডার উপ-পরিচালক লেফটেন্যান্ট কমান্ডার বিএন এম. শোভন খান জানান, রমজান প্রাথমিক জিজ্ঞাসাবাদে দীর্ঘদিন ধরে মাদক ক্রয়-বিক্রয় করে আসছিলেন বলে র‌্যাবের কাছে স্বীকার করেছেন।

এ ব্যাপারে কিশোরগঞ্জ সদর মডেল থানায় মামলা দিয়ে তাকে পুলিশে সোপর্দ করা হয়।

বৈশাখী নিউজ/ জেপা

Share Now

এই বিভাগের আরও খবর