পশ্চিমবঙ্গে লকডাউন বাড়লো ১৫ জুন পর্যন্ত

আপডেট: May 28, 2021 |
print news

করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যে লকডাউনের মেয়াদ বাড়ানো হয়েছে। আরও ১৬ দিন বাড়িয়ে ১৫ জুন পর্যন্ত সব বিধিনিষেধ জারি থাকবে রাজ্যটিতে।

বৃহস্পতিবার (২৭ মে) এক বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই ঘোষণা দেন।

মুখ্যমন্ত্রী বলেন, ‘যে যে বিধিনিষেধ জারি ছিল, সেগুলোই জারি থাকবে। বিধিনিষেধের ফলে রাজ্যে সংক্রমণ কিছুটা কমেছে। তাই এই সিদ্ধান্ত।’

মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘আমরা একে লকডাউন বলছি না। আমরা বলছি বিধিনিষেধ। রাত ৯টা থেকে ভোর ৫টা পর্যন্ত কেউ বাইরে বেরোবেন না। বাজার, মিষ্টির দোকান, শাড়ি, গয়নার দোকান যে রকম নিয়ম মেনে খোলা হচ্ছিল সেভাবেই চলবে। শুধু জুটমিলে কর্মীর সংখ্যা ৩০ শতাংশ থেকে বাড়িয়ে ৪০ শতাংশ করা হয়েছে। সেই সঙ্গে নির্মাণ কাজে যুক্ত শ্রমিকদের টিকা নেওয়া হয়ে গেলে তাঁরা কাজ করতে পারবেন।’

এর আগে গত ১৫ মে পশ্চিমবঙ্গে লকডাউন ঘোষণা করা হয়। তার আগের দিন, অর্থাৎ ১৪ মে রাজ্যে সংক্রমণ ছিল সবচেয়ে বেশি। আক্রান্ত হয়েছিলেন ২০ হাজার ৮৪৬ জন। ১৫ মে আক্রান্ত হন ১৯ হাজার ৫১১ জন। কিন্তু লকডাউন ঘোষণার পর থেকে সংক্রমণ কমছে। গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন ১৬ হাজার ২২৫ জন। সেই কারণেই আরও ১৬ দিন লকডাউন বাড়ানো হয়েছে বলে প্রশাসন জানিয়েছে।

বৈশাখী নিউজ/ জেপা

Share Now

এই বিভাগের আরও খবর