মহারাষ্ট্রে ভবন ধসে নিহত ৭

আপডেট: May 29, 2021 |
print news

ভারতের মহারাষ্ট্রের থানেতে একটি ভবন ধসে সাতজন নিহত হয়েছে। এ ঘটনায় অন্তত আরও তিন-চারজন আটকে থাকার আশঙ্কা রয়েছে। উদ্ধার কার্যক্রম এখনো চলমান আছে।

শুক্রবার (২৮ মে) গভীর রাতে থানের উলহাসনগরে এ ঘটনা ঘটে। এদিকে ধসের কারণ অনুসন্ধান করার চেষ্টা করছে কর্তৃপক্ষ।

ঘটনার সত্যতা নিশ্চিত করে স্থানীয় গণ মাধ্যমের বরাত দিয়ে থানে পৌর করপোরেশন (টিএমসি) জানায়, একটি ভবনের ধ্বংসাবশেষ থেকে এখন পর্যন্ত সাতটি মরদেহ উদ্ধার করা হয়েছে। আশঙ্কা করা হচ্ছে আরও কিছু লোক আটকা পড়েছেন। উদ্ধার অভিযান চলছে।

আঞ্চলিক দুর্যোগ পরিচালন সেলের প্রধান সন্তোষ কদমের মতে, উলহাসনগরের নেহেরু চক এলাকার সাঁই সিদ্ধি ভবনের পঞ্চম তলার স্ল্যাব ভেঙে পড়ে এ দুর্ঘটনা ঘটেছে। স্ল্যাবগুলোর নিচে চাপা পরেই তাদের মৃত্যু হয়েছে।

বৈশাখী নিউজ/ এপি

Share Now

এই বিভাগের আরও খবর