কানাডায় করোনায় মৃত্যু ২৫ হাজার ছাড়াল

আপডেট: May 30, 2021 |
print news

কানাডায় করোনায় মৃতের সংখ্যা ২৫ হাজার ছাড়িয়েছে। দেশটিতে গত বছর মার্চ মাসে সর্বপ্রথম বৃটিশ কলম্বিয়ায় করোনাভাইরাস শনাক্ত হয়। তার পর থেকে মৃত্যুর সংখ্যা বাড়তে বাড়তে এখন ২৫ হাজার ছাড়াল।

সর্বশেষ তথ্য অনুযায়ী, কানাডায় করোনায় আক্রান্তের সংখ্যা ১৩ লাখ ৭৬ হাজার ৭৩৪ জন, মৃত্যুবরণ করেছেন ২৫ হাজার ৪৭৮ জন এবং সুস্থ হয়েছেন ১৩ লাখ ১৩ হাজার ৪৪৮ জন।

কানাডায় প্রতিদিন করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা শনাক্ত হচ্ছে তবে তা আগের তুলনায় কম।

অন্যদিকে কানাডা ২০২২ থেকে ২০২৪ সালের মধ্যে ভ্যাকসিনের কোনো ঘাটতি যেন না পড়ে সে জন্য কয়েক কোটি ডোজ টিকার ব্যবস্থা করেছে। চুক্তি হয়েছে একাধিক প্রতিষ্ঠানের সঙ্গে।

এ জন্য ভ্যাকসিন উৎপাদনকারী একাধিক প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি শেষে কয়েক কোটি ডোজ সুরক্ষিত রাখার কথা জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো।

কানাডার চিফ পাবলিক হেলথ অফিসার ডা. থেরেসা ট্যাম বলেন, কানাডায় কোভিড -১৯ সংক্রমণের তৃতীয় তরঙ্গ হ্রাসের দিকে রয়েছে বলে মনে হচ্ছে এবং নতুন সংক্রমণের সংখ্যা কমতে থাকবে বলে ধারণা করা হচ্ছে, তবে জনস্বাস্থ্য নিষেধাজ্ঞাগুলো সহজ করার এখনো সময় আসেনি।

এ ব্যাপারে প্রাথমিক ইঙ্গিতগুলো হলো- কানাডাজুড়ে জনস্বাস্থ্য বিধিনিষেধের সংযোজন এবং টিকা দেওয়ার ক্রমবর্ধমান হার বৃদ্ধির জন্যই নতুন শনাক্ত সংখ্যা সীমাবদ্ধ রাখতে ‘অত্যন্ত কার্যকর’ বলে প্রমাণিত হচ্ছে।

বৈশাখী নিউজ/ ইডি

Share Now

এই বিভাগের আরও খবর