যুক্তরাষ্ট্রসহ সারা বিশ্বেই গণতন্ত্র হুমকিতে রয়েছে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। মেমোরিয়াল ডে উপলক্ষ্যে আর্লিংটনের জাতীয় সমাধিতে স্মরণ দিবসে দেশের সেবায় প্রাণ হারানো জানা অজানা সৈন্যদের প্রতি শ্রদ্ধা জানাতে গিয়ে একথা বলেন তিনি।
এ সময় তিনি বলেন, গণতন্ত্র ও মানবাধিকার রক্ষায় আফগানিস্তান ও ইরাক যুদ্ধে এপর্যন্ত ৭ হাজার ৩৬ জন মার্কিন নাগরিক প্রাণ হারিয়েছেন। বক্তৃতায় দেশের প্রতিটি প্রজন্মের কাছে স্বাধীনতা ও ন্যায়বিচার বজায় রাখার প্রতিশ্রুতি ব্যক্ত করেন তিনি।
এছাড়াও নিজেদের কাজের মাধ্যমে দেশের স্বাধীনতা ও গণতন্ত্রের জন্য প্রাণ হারানোদের প্রতি কৃতজ্ঞতা ও সম্মান প্রদর্শনের জন্য নাগরিকদের আহ্বান জানান তিনি। তিনি বলেন, তাদের প্রতি শ্রদ্ধা জানানো হলে তা দেশটির গণতন্ত্রকে আরও সমুন্নত করবে।
বৈশাখী নিউজ/ এপি
সম্পাদকীয় : নাহার ম্যানশন (৩য় তলা), ১৫০ মতিঝিল ঢাকা।
ই-মেইল: boishakhinews24.net@gmail.com
হট লাইন: ০১৬৮৮৫০৫৩৫৬
https://www.boishakhinews24.net/