সৌদি আরব গত বছর ফ্রান্সকে ৭০ কোটি ৪০ লাখ ইউরোর অস্ত্র কিনেছে। করোনাভাইরাসের মহামারি এবং বিভিন্ন কারণে ফ্রান্সের অস্ত্র বিক্রির পরিমাণ শতকরা ৪১ ভাগ কমে যাওয়ার পরও প্রধান অস্ত্র ক্রেতা হিসেবে রয়ে গেছে সৌদি।
ফরাসি প্রতিরক্ষা মন্ত্রণালয় জাতীয় সংসদে উপস্থাপিত অস্ত্র বিক্রি সংক্রান্ত বার্ষিক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। ফ্রান্স গত বছর অস্ত্র বিক্রি খাত থেকে ৪৯০ কোটি ইউরো সমপরিমাণ অর্থ আয় করেছে। তার আগের বছর দেশটি এ খাত থেকে অর্থ আয় করেছিল ৮৩০ কোটি ইউরো।
গত বছর ফ্রান্স থেকে আমেরিকা দ্বিতীয় প্রধান ক্রেতা হিসেবে ৪৩ কোটি ৪০ লাখ ইউরো এবং মরক্কো ৪২ কোটি ৬০ লাখ ইউরো মূল্যের অস্ত্র কিনেছে। ফ্রান্স থেকে সৌদি আরব যেসব অস্ত্র কিনছে তা মানবাধিকার সংস্থাগুলোর কাছে উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। এসব অস্ত্র প্রধানত ইয়েমেনের জনগণের বিরুদ্ধে ব্যবহার করা হচ্ছে।
সম্পাদকীয় : নাহার ম্যানশন (৩য় তলা), ১৫০ মতিঝিল ঢাকা।
ই-মেইল: boishakhinews24.net@gmail.com
হট লাইন: ০১৬৮৮৫০৫৩৫৬
https://www.boishakhinews24.net/