রাজধানীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী চালিয়ে মাদক বিক্রি ও সেবনের দায়ে ৪৮ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন থানা ও গোয়েন্দা বিভাগ।
গ্রেফতারের সময় তাদের কাছ থেকে ১,০৮৬ পিস ইয়াবা, ১৩৭ গ্রাম ৫১ পুরিয়া হেরোইন, ৪ কেজি ৫৭০ গ্রাম গাঁজা, ১০ ক্যান বিয়ার ও ৪ বোতল ফেন্সিডিল জব্দ করা হয়।
শুক্রবার সকাল ৬টা থেকে শনিবার সকাল ৬টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় এই অভিযান চালানো হয়।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩৮টি মামলা হয়েছে।
সম্পাদকীয় : নাহার ম্যানশন (৩য় তলা), ১৫০ মতিঝিল ঢাকা।
ই-মেইল: boishakhinews24.net@gmail.com
হট লাইন: ০১৬৮৮৫০৫৩৫৬
https://www.boishakhinews24.net/