খুলনায় আরও ১৪৮ জনের করোনা শনাক্ত

আপডেট: June 14, 2021 |
print news

খুলনা মেডিক্যাল কলেজ (খুমেক) হাসপাতালের পিসিআর ল্যাবের পরীক্ষায় একদিনে ১৪৮ জনের করোনা পজিটিভ এসেছে।

গতকাল রোববার (১৩ জুন) রাতের পরীক্ষায় শনাক্তের হার ছিল ৩৯.৫৭ শতাংশ।

আজ সোমবার (১৪ জুন) এ তথ্য নিশ্চিত করেছেন খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার ডা. সুহাস রঞ্জন হালদার।

ডা. সুহাস রঞ্জন হালদার জানান, খুলনা মেডিক্যাল কলেজ পিসিআর মেশিনে ৩৭৪ জনের করোনা পরীক্ষা করা হয়। যার মধ্যে ২২৮ জন খুলনা মহানগরী ও জেলার। এর মধ্যে ১৪৮ জনের করোনা পজিটিভ এসেছে।

যার মধ্যে খুলনা মহানগরী ও জেলার ৮৯ জন, বাগেরহাট ৪৬ জন, যশোর ৬ জন, সাতক্ষীরার ৫ জন, নড়াইলের ১ জন ও পিরোজপুর জেলার একজন রয়েছে।

বৈশাখী নিউজ/ জেপা

Share Now