পেরুতে খনি শ্রমিকদের বহনকারী একটি বাস উল্টে খাদে পড়ে গেলে ২৭ যাত্রী নিহত এবং আরও ১৩ জন আহত হয়েছেন।
দেশটির দক্ষিণাঞ্চলের একটি খনি থেকে অর্ধশত শ্রমিককে নিয়ে ফেরার পথে ওই দুর্ঘটনা ঘটে।
দেশটির কর্তৃপক্ষ শুক্রবার এক বিবৃতিতে বলেছে, বাসটি পেল্লানকাটা এলাকার ওই খনি থেকে শ্রমিকদের নিয়ে আরেকিপা শহরের দিকে যাচ্ছিল। পাহাড়ি রাস্তায় নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি গভীর খাদে পড়ে গেলে ওই হতাহতের ঘটনা ঘটে।
খবর পেয়ে উদ্ধারকর্মীরা দুর্ঘটনাস্থল থেকে আহতদের উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করে। তাদের মধ্যে গুরুতর আহত ১৩ জনকে নাজকা নামে একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। খবর আনাদোলু
সম্পাদকীয় : নাহার ম্যানশন (৩য় তলা), ১৫০ মতিঝিল ঢাকা।
ই-মেইল: boishakhinews24.net@gmail.com
হট লাইন: ০১৬৮৮৫০৫৩৫৬
https://www.boishakhinews24.net/