রাজধানীর পরীবাগে সড়ক দুর্ঘটনায় এক বাইক আরোহী নিহত হয়েছেন।
শনিবার দিনগত রাত দেড়টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহতের নাম মহিউদ্দিন (৩০)। তিনি রাজধানীর গাউছিয়া মার্কেটে কাপড় বিক্রেতা হিসেবে কাজ করতেন। স্ত্রীকে নিয়ে রাজধানীর কামরাঙ্গীরচর এলাকায় থাকতেন তিনি।
শাহবাগ থানার এসআই চম্পক চক্রবর্তী বলেন, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে রাখা হয়েছে।
তিনি বলেন, শাহবাগের পরীবাগ পেট্রল পাম্পের সামনে একটি ভ্যানের সঙ্গে মোটরসাইকেলটির ধাক্কা লাগে। এতে সড়কে পড়ে গিয়ে গুরুতর আহত হন মহিউদ্দিন ও তানভীর। তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। সেখানে মহিউদ্দিনকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক।
সম্পাদকীয় : নাহার ম্যানশন (৩য় তলা), ১৫০ মতিঝিল ঢাকা।
ই-মেইল: boishakhinews24.net@gmail.com
হট লাইন: ০১৬৮৮৫০৫৩৫৬
https://www.boishakhinews24.net/