যশোরে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ১২ জনের মৃত্যু হয়েছে। একই সাথে ২৭৯ জনের করোনা শনাক্ত হয়েছে।
যশোর জেনারেল হাসপাতালের আরএমও ড. আরিফ আহম্মেদ জানান, গত ২৪ ঘণ্টায় জেলার ৭৮২ জনের নমুনা পরীক্ষায় ২৭৯ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার প্রায় ৪০ শতাংশ। নতুন করে ১২ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ছয় জন করোনা রোগী ছিলেন। বাকি ছয় জনের উপসর্গ ছিল।
বর্তমানে হাসপাতালে ভর্তি আছে ২৩৫ জন। এপর্যন্ত শনাক্ত হয়েছে ১৩ হাজার ৭৭৯জন, সুস্থ্য হয়েছেন ৭ হাজার ৪ শ ৬৯জন, করোনা পজেটিভ রোগী মারা গেছে ১৮১ জন ৷
যশোর সদর উপজেলায় পজেটিভ শনাক্ত হয়েছে ৮৯ জন, কেশবপুরে ২৩ জন, ঝিকরগাছায় ৩৫ জন, অভয়নগরে ৮২ জন, মনিরামপুরে ১৯ জন, বাঘারপাড়ায় ১০ জন, শার্শায় ২৬ জন, চৌগাছা উপজেলায় ২৫জন নতুন করে শনাক্ত হয়েছে।
সম্পাদকীয় : নাহার ম্যানশন (৩য় তলা), ১৫০ মতিঝিল ঢাকা।
ই-মেইল: boishakhinews24.net@gmail.com
হট লাইন: ০১৬৮৮৫০৫৩৫৬
https://www.boishakhinews24.net/