রামেক করোনা ইউনিটে ২৪ ঘণ্টায় আরো ২০ জনের মৃত্যু
আপডেট: July 7, 2021
|

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে আরও ২০ জন মারা গেছেন।
গতকাল মঙ্গলবার (০৬ জুলাই) সকাল ৯টা থেকে আজ বুধবার (০৭ জুলাই) সকাল ৯টার মধ্যে মারা যান তারা।
বিষয়টি নিশ্চিত করেছেন রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী।
তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় যে ২০ জন মারা গেছেন এদের মধ্যে দুজনের মৃত্যু হয়েছে করোনা। এ ছাড়া ১৮ জন করোনার উপসর্গ নিয়ে মারা গেছেন। করোনা নেগেটিভ হয়েও অন্যান্য শারীরিক জটিলতায় মারা গেছেন একজন।
গত এক দিনে মারা যাওয়া ২০ জনের মধ্যে সাতজনের বাড়ি রাজশাহী জেলায়। এ ছাড়া পাবনার চারজন, নওগাঁর তিনজন, চাঁপাইনবাবগঞ্জের দুজন, নাটোরের দুজন, কুষ্টিয়ার একজন এবং মেহেরপুরের একজন মারা গেছেন। করোনা সংক্রমণ ও উপসর্গ নিয়ে হাসপাতালে এসেছিলেন তারা।




