বিশ্বে করোনায় মৃত্যু ৪১ লাখ ৪১ হাজার ছাড়ালো

আপডেট: July 22, 2021 |
print news

মহামারী করোনা ভাইরাসে বিশ্বে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৪১ লাখ ৪১ হাজার ৮৯১ জনে। আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৯ কোটি ২৭ লাখ ৮৮ হাজার ৮১৯ জনে। এর মধ্যে সুস্থ হয়েছেন ১৭ কোটি ৫৩ লাখ ২০ হাজার ৭৭৭ জন।

করোনায় আক্রান্ত ও মৃত্যুর পরিসংখ্যান রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডওমিটার থেকে বৃহস্পতিবার (২২ জুলাই) সকালে এই তথ্য জানা গেছে।

ওয়ার্ল্ডওমিটারের সবশেষ তথ্যানুযায়ী, করোনায় এখন পর্যন্ত সবচেয়ে বেশি সংক্রমণ ও মৃত্যু হয়েছে বিশ্বের ক্ষমতাধর দেশ যুক্তরাষ্ট্রে। তালিকায় শীর্ষে থাকা দেশটিতে এখন পর্যন্ত করোনা সংক্রমিত হয়েছেন ৩ কোটি ৫১ লাখ ৪৬ হাজার ৪১৬ জন আর মারা গেছেন ৬ লাখ ২৫ হাজার ৮০৮ জন।

বৈশাখী নিউজ/ জেপা

Share Now