লাইফ সাপোর্টে এমপি আলী আশরাফ

আপডেট: July 22, 2021 |
print news

রাজধানী ঢাকার স্কয়ার হাসপাতালে ভর্তি কুমিল্লা-৭ আসনের সংসদ সদস্য অধ্যাপক আলী আশরাফের অবস্থার আরো অবনতি হওয়ায় তাকে ‘লাইফ সাপোর্টে’ নেওয়া হয়েছে। ঈদের দিন বুধবার (২১ জুলাই) তাকে লাইফ সাপোর্টে নেয়া হয়।

এমপি আলী আশরাফের একান্ত সচিব আব্দুল কুদ্দুস হাওলাদার জানান, গত ১০ জুলাই এমপি আলী আশরাফকে হাসপাতালে ভর্তি করা হয়। তার পিত্তথলিতে ইনফেকশন হয়েছিলো। পাশাপাশি নিউমোনিয়ায়ও ভুগছেন তিনি।

এমপির পিএস কুদ্দুস হাওলাদার বলেন, স্যার করোনাভাইরাসে আক্রান্ত হননি। উনার বয়স এখন ৭৩। মূলত বার্ধক্যজতিনত কারণে তিনি অসুস্থ। পিত্তথলির ইনফেকশন, নিউমোনিয়া ছাড়াও ডায়াবেটিসে ভুগছেন তিনি।

আলী আশরাফ কুমিল্লা-৭ আসন থেকে পঞ্চমবারের মত জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। ২০০০ সালে তৎকালীণ সংসদ অধিবেশনে তিনি ডেপুটি স্পিকার নির্বাচিত হন। বর্তমানে তিনি সরকারি প্রতিশ্রুতি সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতির দায়িত্বে রয়েছেন।

বৈশাখী নিউজ/ জেপা

Share Now