নিয়ন্ত্রণ হারিয়ে প্রাইভেটকার খাদে, নিহত ৩

আপডেট: July 22, 2021 |
print news

গজারিয়ায় ঢাকাগামী একটি প্রাইভেটকার খাদে পড়ে তিন যাত্রী নিহত হয়েছে। বৃহস্পতিবার (২২ জুলাই) ভোরে উপজেলার ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের আলীপুরা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন গাড়ি চালক নয়ন এবং যাত্রী লিজা ও জারা। তাদের পুরো পরিচয় জানার চেষ্টা করছে ভবেরচর হাইওয়ে পুলিশ।

ভবেরচর হাইওয়ে উপ-পরিদর্শক (এসআই) সাকিব হাসান জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, কুমিলা থেকে ঢাকাগামী প্রাইভেটকারটি মহাসড়কের আলীপুরা এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। ভোরে এ দুর্ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে।

তিনি আরো বলেন, স্থানীয়দের মাধ্যমে আমরা সকাল ৮টার দিকে দুর্ঘটনার খবর পাই। পরে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে আসলে নিহত তিনজনের মরদেহ উদ্ধার করা হয়। স্বজনরা এলে মরদেহ হস্তান্তরের বিষয়ে পদক্ষেপ নেয়া হবে।

বৈশাখী নিউজ/ ফাজা

Share Now