করোনাভাইরাস সংক্রমণ নিয়ন্ত্রণে দেশে ফের ১৪ দিনের কঠোর লকডাউন দিয়েছে সরকার। এ বিধিনিষেধ চলবে ২৩ জুলাই থেকে ৫ আগস্ট রাত ১২টা পর্যন্ত।
কঠোর লকডাউনে টিভি নাটকের শুটিং বন্ধ রাখার ঘোষণা দিয়েছে ছোটপর্দার ১৪ সংগঠনের মোর্চা ফেডারেশন অব টেলিভিশন প্রফেশনালস অর্গানাইজেশন (এফটিপিও)।
সরকার ঘোষিত আজ শুক্রবার (২৩ জুলাই) থেকে ৫ আগস্ট পর্যন্ত কঠোর লকডাউনে সব ধরনের শুটিং বন্ধ থাকবে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে এফটিপিও।
ঈদের আগে ১ জুলাই থেকে ১৪ জুলাই পর্যন্ত ১৪ দিনের লকডাউনে তথ্য মন্ত্রণালয়ের বিশেষ অনুমতি নিয়ে নাটকের শুটিং চালিয়ে গেলেও এবারের লকডাউনে পুরোপুরি তা বন্ধ থাকছে বলে জানান এফটিপিওর চেয়ারম্যান মামুনুর রশীদ।
সম্পাদকীয় : নাহার ম্যানশন (৩য় তলা), ১৫০ মতিঝিল ঢাকা।
ই-মেইল: boishakhinews24.net@gmail.com
হট লাইন: ০১৬৮৮৫০৫৩৫৬
https://www.boishakhinews24.net/