পার্নো মিত্র নতুন সিনেমায় কাজ করতে আগ্রহীন নন

আপডেট: July 24, 2021 |
print news

মহামারি করোনাভাইরাসের কারণে নতুন কোনো সিনেমায় কাজ করতে আগ্রহীন নন টালিউডের অভিনেত্রী পার্নো মিত্র।

সম্প্রতি তিনি জানিয়েছেন, নতুন কোনো সিনেমায় আপাতত কাজ করতে চান না। এর কারণ মহামারি করোনাভাইরাস। অভিনেত্রী জানান, করোনার কারণে বেশ কিছু সিনেমা আটকে আছে।

নতুন কাজ করলে সেটা কবে নাগাদ শেষ করতে পারবেন, বা কবে মুক্তি পাবে, কিছুরই নিশ্চয়তা নেই। সেজন্যই নতুন সিনেমা করতে আগ্রহী নন তিনি।

টালিউডের গুণী অভিনেত্রী পার্নো মিত্র। ২০০৭ সালে টেলিভিশন ধারাবাহিক দিয়ে ক্যারিয়ার শুরু করেছিলেন তিনি। এরপর ২০১১ সালে ‘রঞ্জনা আমি আর আসবো না’ সিনেমার মাধ্যমে রূপালি পর্দায় আসেন।

প্রথম সিনেমাতেই দুর্দান্ত অভিনয় করে প্রশংসা কুড়ান পার্নো। এর সুবাদে তার সিনে ক্যারিয়ার উজ্জ্বল হয়ে ওঠে। পরবর্তীতে তিনি ‘দত্ত ভার্সেস দত্ত’, ‘বেডরুম’, ‘গ্ল্যামার’, ‘অপুর পাঁচালী’, ‘রাজকাহিনী’, ‘সাহেব বিবি গোলাম’ ‘ডুব’ ও ‘আলিগড়ের গোলকধাঁধা’ ইত্যাদি সিনেমায় অভিনয় করেছেন।

বৈশাখী নিউজ/ জেপা

Share Now