রাজধানীতে মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ৪৩

আপডেট: July 26, 2021 |
print news

রাজধানীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ৪৩ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন থানা ও গোয়েন্দা বিভাগ।

গ্রেফতারের সময় তাদের কাছ থেকে ৬৭৩ পিস ইয়াবা, ৩৬৮ গ্রাম ২০ পুরিয়া হেরোইন ও ১৮৫০ গ্রাম গাঁজা জব্দ করা হয়।

রবিবার সকাল ৬টা থেকে সোমবার সকাল ৬টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় এই অভিযান চালানো হয়।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ২৪টি মামলা হয়েছে।

বৈশাখী নিউজ/ জেপা

Share Now