পটুয়াখালীর বাউফলে বিদ্যুতায়িত হয়ে রাসেল হাওলাদার (২৩) নামের এক কলেজ ছাত্রের মৃত্যু হয়েছে। গত রবিবার বিকালে উপজেলার ধুলিয়া ইউনিয়নের ধুলিয়া গ্রামে এ ঘটনা ঘটে। রাসেল ওই গ্রামের ফারুক হাওলাদারের ছেলে। গত বছর তিনি ধুলিয়া স্কুল অ্যা- কলেজ থেকে এইসএসসি পাশ করেন।
নিহতের পরিবার সূত্রে জানা গেছে, রবিবার বিকালে রাসেল নিজ বাড়ির ড্রিল মেশিন দিয়ে কাজ করার সময় বিদ্যুতায়িত হয়ে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
ঘটনার সত্যতা স্বিকার করে ধুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হুমায়ুন দেওয়ান সত্যতা স্বীকার করে প্রতিনিধিকে বলেন, রাসেল নামের এই যুবকের অকাল মৃত্যু সত্যি দুঃখজনক।
সম্পাদকীয় : নাহার ম্যানশন (৩য় তলা), ১৫০ মতিঝিল ঢাকা।
ই-মেইল: boishakhinews24.net@gmail.com
হট লাইন: ০১৬৮৮৫০৫৩৫৬
https://www.boishakhinews24.net/