বগুড়ার নন্দীগ্রামে বজ্রপাতে পিতাপুত্রের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
আজ মঙ্গলবার ২৭ জুলাই সকালে উপজেলার বুড়ইল ইউনিয়নের সরিষাবাদ গ্রামে এ ঘটনা ঘটে।
জানা গেছে, সরিষাবাদ গ্রামের সাদেক আলীর পুত্র কৃষক আব্দুস সামাদ (৪৫) ও তার পুত্র হাবিবুর রহমান (১৪) সরিষাবাদ দক্ষিণ মাঠে পাওয়ার টিলার দিয়ে জমিতে হালচাষ করতে যায়। হালচাষ করার সময় সকাল আনুমানিক ১০টার দিকে হঠাৎ বজ্রপাত হয়। সেই বজ্রপাতে পিতাপুত্রের মৃত্যু ঘটে।
হাবিবুর রহমান উপজেলার বুড়ইল ইউনিয়নের মুরাদপুর বান্দিরপুকুর দাখিল মাদ্রাসায় সপ্তম শ্রেণীতে লেখাপড়া করতো। সে তার পিতাকে হালচাষে সহযোগিতা করতে গিয়ে পিতার সাথে বজ্রপাতে প্রাণ হারায়।
পিতাপুত্রের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের ছাঁয়া নেমে আসে।
বুড়ইল ইউনিয়নের চেয়ারম্যান নূর মোহম্মদ মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
সম্পাদকীয় : নাহার ম্যানশন (৩য় তলা), ১৫০ মতিঝিল ঢাকা।
ই-মেইল: boishakhinews24.net@gmail.com
হট লাইন: ০১৬৮৮৫০৫৩৫৬
https://www.boishakhinews24.net/