বরিশাল শের-ই-বাংলা মেডিক্যালে আরও ১০ জনের মৃত্যু

আপডেট: July 28, 2021 |
print news

বরিশাল শের-ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালের করোনা ওয়ার্ডে গত ২৪ ঘণ্টায় ১০ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে দুই জন করোনায় আক্রান্ত ছিলেন।

আজ বুধবার (২৮ জুলাই) সকালে হাসপাতালের পরিচালক কার্যালয় থেকে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, মঙ্গলবার (২৭ জুলাই) সকাল ৮টা থেকে বুধবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় করোনার উপসর্গ নিয়ে ১০ জন মারা গেছেন। এই সময়ের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৪ জন। তাদের মধ্যে সাত জন করোনায় আক্রান্ত ছিলেন। একই সময়ে বিভিন্ন উপসর্গ নিয়ে ৫৮ জন করোনা ওয়ার্ডে ভর্তি হন। তাদের মধ্যে ২৯ জন করোনায় আক্রান্ত। ২২টি আইসিইউ শয্যায় চিকিৎসাধীন রয়েছেন ২২ জন।

বুধবার সকাল পর্যন্ত করোনা ওয়ার্ডে মোট ২৫১ জন চিকিৎসাধীন রয়েছেন। তাদের মধ্যে করোনা শনাক্ত হয়েছে ১২৩ জনের। অন্যরা এ ভাইরাসের উপসর্গ নিয়ে আইসোলেশনে রয়েছেন।

এদিকে শের-ই-বাংলা মেডিক্যালের পিসিআর ল্যাবে প্রকাশিত মঙ্গলবার রাতের সবশেষ রিপোর্টে ১৮৮টি নমুনা পরীক্ষায় ১১৪ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৬০ শতাংশ।

২০২০ সালের মার্চ থেকে এ পর্যন্ত শের-ই-বাংলা মেডিক্যালের করোনা ওয়ার্ডে মোট ভর্তি ছিলেন ৬ হাজার ১৩৪ জন। তাদের মধ্যে এক হাজার ৮৮২ জন করোনায় আক্রান্ত ছিলেন। ছাড়পত্র নিয়েছেন চার হাজার ৮০০ জন। তাদের মধ্যে পজিটিভ ছিলেন এক হাজার ৪৭৬ জন। এক হাজার ৪৩ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে করোনায় আক্রান্ত ছিলেন ২৯০ জন।

বৈশাখী নিউজ/ জেপা

Share Now