চিত্রনায়ক জায়েদ খান। ২০০৮ সালে ‘ভালোবাসা ভালোবাসা’ সিনেমার মাধ্যমে রুপালি পর্দায় অভিষেক হন। এরপর বেশ কয়েকটি সিনেমায় অভিনয় করেছেন তিনি। আজ (৩০ জুলাই) ‘অন্তরজ্বালা’ খ্যাত এই নায়কের জন্মদিন। এই দিনে পিরোজপুরে জন্মগ্রহণ করেন নায়ক-নেতা জায়েদ খান।
মহামারি করোনাভাইরাসের কারণে এবার তার জন্মদিন ঘিরে কোনো আয়োজন নেই। ঘরোয়া ভাবেই কাটবে জায়েদ খানের জন্মদিন। বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে টানা দ্বিতীয়বারের মতো নির্বাচিত হয়ে সাধারণ সম্পাদক পদে দায়িত্ব পালন করছেন এই নায়ক। জায়েদ খান ইন্ডাস্ট্রিতে মানবিক নেতা হিসেবেও বেশ পরিচিত।
দেশে করোনাভাইরাসের শুরু থেকেই নিম্ন আয়ের অসচ্ছল শিল্পীদের ঘরে বিভিন্ন সময় খাবার পৌঁছে দিয়েছেন জায়েদ খান। পাশাপাশি করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন কিংবদন্তি অভিনেত্রী কবরী ও সোনালী দিনের নায়ক ওয়াসিমসহ অনন্য শিল্পীদের দাফনের সময় নিজ কাঁধে লাশের খাটিয়া থেকে শুরু করে লাশ দাফনের জন্য করোনার ভয়কে ত্যাগ করে রাতদিন এক করে কাজ করেছেন।
এমন মানবিক কর্মকাণ্ডের জন্য চলচ্চিত্র সংশ্লিষ্টদের কাছে বিভিন্ন সময় ব্যাপক প্রশংসিত হয়েছেন তিনি।
২০১৭ সালে প্রযোজনায় নাম লেখান জায়েদ খান। তার প্রযোজিত প্রথম চলচ্চিত্র ‘অন্তর জ্বালা’। মালেক আফসারী পরিচালিত এ সিনেমায় তার বিপরীতে ছিলেন পরীমণি।
বর্তমানে জায়েদ খানের হাতে বেশ কয়েকটি সিনেমা রয়েছে। করোনা পরিস্থিতি স্বাভাবিক হলে এ সিনেমার শুটিং শুরু করবেন। এবং নিজের প্রযোজনা প্রতিষ্ঠান থেকেও কাজ শুরু করবেন বলে জানান জায়েদ খান।
সম্পাদকীয় : নাহার ম্যানশন (৩য় তলা), ১৫০ মতিঝিল ঢাকা।
ই-মেইল: boishakhinews24.net@gmail.com
হট লাইন: ০১৬৮৮৫০৫৩৫৬
https://www.boishakhinews24.net/