একদিনে খুলনায় মৃত্যু ৪ জনের

আপডেট: August 1, 2021 |
print news

খুলনার দুটি হাসপাতালে গত ২৪ ঘণ্টায় করোনায় ৪ জনের মৃত্যু হয়েছে। এর আগে গত ১৪ জুন খুলনার হাসপাতালে সর্বনিম্ন ৪ জনের মৃত্যু হয়েছিল।

আজ রবিবার (১ আগস্ট) সকাল ৮টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টার মধ্যে হাসপাতালে চিকিৎসাধীন তাদের মৃত্যু হয়। তাদের মধ্যে খুলনা ডেডিকেটেড করোনা হাসপাতালে তিন এবং শহীদ শেখ আবু নাসের বিশেষায়িত হাসপাতালে একজনের মৃত্যু হয়।

এ ছাড়া জেনারেল হাসপাতালের করোনা ইউনিট, বেসরকারি গাজী মেডিক্যাল কলেজ হাসপাতাল ও খুলনা সিটি মেডিক্যাল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে কারও মৃত্যু হয়নি।

খুলনা ডেডিকেটেড করোনা হাসপাতালের ফোকাল পারসন ডা. সুহাস রঞ্জন হালদার জানান, হাসপাতালে গত ২৪ ঘণ্টায় তিনজনের মৃত্যু হয়েছে। হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ১৩৭ জন। যার মধ্যে রেড জোনে ৫০, ইয়ালো জোনে ৫৩, আইসিইউতে ২০ এবং এইচডিইউতে ১৪ জন। গত ২৪ ঘন্টায় ভর্তি হয়েছেন ৩০ জন। আর সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২৫ জন।

খুলনার শহীদ আবু নাসের বিশেষায়িত হাসপাতালের করোনা ইউনিটের মুখপাত্র ডা. প্রকাশ দেবনাথ জানান, গত ২৪ ঘণ্টায় গোপালগঞ্জের গোবরা এলাকার ফয়জুল চৌধুরী (৫০) নামের একজনের মৃত্যু হয়েছে।

হাসপাতালের করোনা ইউনিটে ভর্তি রয়েছেন ৪৩ জন। এর মধ্যে আইসিইউতে রয়েছেন ১০ জন।

বৈশাখী নিউজ/ জেপা

Share Now