গোবিন্দগঞ্জে ইয়াবা-পিস্তল ও গুলিসহ কুখ্যাত মাদক কারবারি রেজাউল আটক

আপডেট: August 1, 2021 |
print news

গাইবান্ধার গোবিন্দগঞ্জে ইয়াবা-পিস্তল ও এক রাউন্ড গুলিসহ কুখ্যাত মাদক কারবারী রেজাউলকে (৩৪)আটক করেছে র‌্যাব-১৩।

শনিবার(৩১ জুলাই) সকালে উপজেলার ফুলবাড়ী ইউনিয়নের ভাগদড়িয়া গ্রাম থেকে গাইবান্ধা র‌্যাব-১৩ ক্যাম্পের সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করে।

জানা যায়, ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ উপজেলার বেরচুরা গ্রামের লিয়াকত আলীর ছেলে মাদক কারবারী রেজাউল দীর্ঘদিন যাবৎ গাইবান্ধাসহ বিভিন্ন এলাকায় মাদকের ব্যবসা চালিয়ে আসছিল। এরই ধারাবাহিকতায় শনিবার সকালে গাইবান্ধা র‌্যাব-১৩ ক্যাম্পের সদস্যরা ওই গ্রামের আব্দুল খালেকের বাড়িতে অবস্থান করা কালে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করে।

এসময় র‌্যাব-১৩ সদস্যরা তল্লাসী চালিয়ে তার নিকট থেকে দেশীয় তৈরী একটি পিস্তল, এক রাউন্ড তাজা গুলি ও ১০০ পিস ইয়াবা উদ্ধার করে। পরে তাকে গোবিন্দগঞ্জ থানায় সোপর্দ করে।

মামলার তদন্তকারী কর্মকর্তা গোবিন্দগঞ্জ থানার উপ-পরিদর্শক জসিম উদ্দিন বিষয়টি নিশ্চিত করে জানান, আটক মাদক কারবারী রেজাউলের বিরুদ্ধে গোবিন্দগঞ্জ থানায় মাদক ও অস্ত্র আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

বৈশাখী নিউজ/ জেপা

Share Now