ফিশিং বোট থেকে ৪০ জনকে উদ্ধার
আপডেট: August 4, 2021
|

কক্সবাজারের টেকনাফ-সেন্টমার্টিন নৌরুটে ইঞ্জিন বিকল হয়ে সাগর মোহনায় ভাসতে থাকা দুটি ফিশিং বোট থেকে ৪০ জনকে উদ্ধার করেছে নৌবাহিনী।
আজ বুধবার ভোর ৫টায় ট্রলার দুইটির যাত্রীদের উদ্ধার করে সেন্টমার্টিন নিয়ে যাওয়া হয়েছে বলে জানান টেকনাফের ইউএনও পারভেজ চৌধুরী।
গতকাল রাত ৯টায় টেকনাফ-সেন্টমার্টিন নৌরুটে সাগর মোহনা সংলগ্ন নাফ নদীর গোলারচর এলাকায় ইঞ্জিন বিকল হয়ে ৪০ জন যাত্রী নিয়ে দুটি ট্রলার আটকা পড়ে। খবর পেয়ে রাতেই উদ্ধার অভিযানে নামে কোস্টগার্ড।
রাত ১২টায় কোস্টগার্ড সদস্যরা ভাসতে থাকা ট্রলার দুটিতে থাকা ৪০ জনকে উদ্ধার করে। তবে ইঞ্জিন বিকল হয়ে যাওয়ায় ট্রলার দুটি রাতে উদ্ধার করা সম্ভব হয়নি। সাত ঘণ্টা পর ভোরে উদ্ধার যাত্রীদের নিয়ে ট্রলার দুটি সেন্টমার্টিন পৌঁছে।








