রাজধানীর বনানীতে চিত্রনায়িকা পরীমনির বাসায় র্যাবের অভিযান চলছে। বুধবার (৪ আগস্ট) পরিমনি তার ভ্যারিফায়েড ফেসবুক পেইজ থেকে লাইভে এসে তার বাসায় আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতির কথা জানান।
লাইভে পরিমনিকে বলতে শোনা যায়, ঘটনার একপর্যায়ে বনানী থানায় ফোন করে পরিমনি। থানা থেকে জানানো হয় যে, তার বাসায় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা গিয়েছেন। তবে পরিমনি এ বিষয়ে বিস্তারিত কোনো তথ্য জানাননি।
সরেজমিনে গিয়ে দেখা যায়, পরীমনির বাসার গেটের বাইরে র্যাবের সদস্যরা অবস্থান করছেন। তার বাসাটি ঘিরে রেখেছেন। প্রথমে বাসার গেট খুলতে চাননি পরীমনি। পরে র্যাব সদস্যদের পরিচয় জানতে পেরে বাসার গেট খুলে দেন তিনি। এখন র্যাব সদস্যরা তার বাসার ভেতরে অবস্থান করছেন।
এর আগে ফেসবুক লাইভে এসে পরীমনি বলেন, ‘কারা যেন আমার বাসায় ঢোকার চেষ্টা করছে। কেউ কালো কাপড় পরে আছেন, কেউ রঙিন কাপড় পরে আছেন। এরা কারা ভাই? আমি লাইভ কাটছি না।’
পরীমনি বলেন, ‘পুলিশ হলে তো দরজা খুলেই দেব। কিন্তু তারা তো পরিচয় দিচ্ছে না। মেরে ফেললে সবার সামনে মেরে ফেলে যাক। আমি লাইভ কাটব না। সবাই দেখুক। সবাইকে দেখায় দেব, এরা কী কী করে।’
এ সময় পরীর বাসার দরজা ধাক্কার শব্দ পাওয়া যায়। পরীমনি বলেন, ‘ভাই আপনারা কিছু দেখতেসেন না, কিছু বলতেসেন না। আমি যে কী পরিমাণ সিক। তিন দিন ধরে বিছানা থেকে উঠতে পারছি না। আমার পরিচিতরা কী আসবেন? একটু দেখবেন, এরা কারা। লিটারেলি আমার দরজা ভাঙচুর করতেসে।’
সম্পাদকীয় : নাহার ম্যানশন (৩য় তলা), ১৫০ মতিঝিল ঢাকা।
ই-মেইল: boishakhinews24.net@gmail.com
হট লাইন: ০১৬৮৮৫০৫৩৫৬
https://www.boishakhinews24.net/