শেখ কামালের জন্মবার্ষিকী পালিত পত্নীতলায়

আপডেট: August 5, 2021 |
print news

স্বাধীনতার মহান স্থপতি, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জেষ্ঠ্য পুত্র বীরমুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামালের ৭২তম জন্ম ার্ষিকী উপলক্ষে নওগাঁর পতœীতলায় উপজেলা প্রশাসনের আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ বৃহস্পতিবার সকাল ১০টায় উপজেলা পরিষদ সভাকক্ষে সহকারি কমিশনার ভূমি সানজিদা সুলতানার সভাপতিত্বে ও একাডেমিক সুপারভাইজার মোর্শেদুল আলমের সঞ্চালনায় অনুষ্ঠিত আলাচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল গাফফার।

সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন পতœীতলা থানার অফিসার ইনচার্জ শামসুল আলম শাহ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুল আহাদ রাহাত, মহিলা ভাইস চেয়ারম্যান খাদিজাতুল কোবরা মুক্তা, নওগাঁ জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার বীরমুক্তিযোদ্ধা সাদেক উদ্দীন আহম্মেদ, বীরমুক্তিযোদ্ধা সাইদুল ইসলাম, জেলা পরিষদের সদস্য আবুল কালাম আজাদ, উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডাঃ মনিরুজ্জামান, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি ও পতœীতলা প্রেসক্লাব সভাপতি আলহাজ্ব বুলবুল চৌধুরী।

এ সময় উপজেলার সকল কর্মকর্তা, রাজনৈতিক ব্যক্তিবর্গ, শিক্ষক, সূধীজন প্রমূখ উপস্থিত ছিলেন।
পরে উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে গাছের চারা বিতরন করা হয়।

বৈশাখী নিউজ/ ইডি

Share Now