কুড়িগ্রামের ফুলবাড়ীতে শেখ কামালের জন্মদিন পালিত

আপডেট: August 5, 2021 |
print news

কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে জাতির জনক বঙ্গবন্ধুর শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র রণাঙ্গনের বীর মুক্তিযোদ্ধা ক্রীড়া ও সাংস্কৃতিক সংগঠক শেখ কামালের ৭২তম জন্মদিন যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে।

এ উপলক্ষে বৃহস্পতিবার সকাল সাড়ে ১০ টায় স্বাস্থ্যবিধি মেনে উপজেলা পরিষদ চত্বরে স্থাপিত শহীদ শেখ কামালের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করা হয়। পরে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত ) আকলিমা আক্তারের সভাপতিত্বে আলোচনায় অংশ নেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি আতাউর রহমান শেখ, ফুলবাড়ী উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী সরকার, সাবেক মুক্তিযোদ্ধ কমান্ডার মজিবুর রহমান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা রায়হানুল ইসলাম, কৃষি কর্মকর্তা মাহবুবুর রশিদ, ফুলবাড়ী থানার পরিদর্শক সারওয়া পারভেজ (তদন্ত ), সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা আব্দুর রহমান, সাবেক ছাত্রলীগের সভাপতি এমদাদুল হক মিলন বক্তব্য রাখেন।

আলোচনা শেষে মুক্তিযোদ্ধা ও স্থানীয়দের মাঝে বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করা হয়।

বৈশাখী নিউজ/ ইডি

Share Now