জার্মানির সাবেক ফুটবলার মাইকেল বালাকের ছেলে এমিলিও বালাক মারা গেছেন। পর্তুগালে ছুটি কাটাতে গিয়ে স্থানীয় সময় বৃহস্পতিবার সকালে এক কোয়াড-বাইক (চার চাকার বাইক) দুর্ঘটনায় মারা গেছেন বায়ার্ন মিউনিখ-চেলসির সাবেক মিডফিল্ডারের বড় ছেলে ১৮ বছর বয়সী এমিলি।
ছুটি কাটাতে পর্তুগালের রাজধানী লিসবনের দক্ষিণের অবকাশ যাপন কেন্দ্র ত্রোইয়ার ভিয়াস ডো মারে গিয়েছিল বালাকের পরিবার। সেখানে স্থানীয় সময় রাত ২টায় এ মর্মান্তিক দুর্ঘটনার শিকার হন বালাকের ছেলে।
স্প্যানিশ গণমাধ্যম মার্কা জানিয়েছে, এমিলিও বালাকের মৃত্যুর খবরটি প্রথম দেয় পর্তুগিজ টিভি চ্যানেল টিভিআই২৪। তারা জানায়, ফায়ার ব্রিগেড এ জরুরি ব্যবস্থার লোকজন দ্রুত ঘটনাস্থলে গিয়েও বালাকের ছেলের প্রাণ বাঁচাতে পারেননি।
টিভিআই২৪-এর প্রতিবেদন অনুযায়ী, ১৮ বছর বয়সী এমিলিও কোয়াড-বাইক চালানোর সময় এই মর্মান্তিক দুর্ঘটনার কবলে পড়েন।
ঘটনার পর বালাকের পরিবারের প্রতি শোক প্রকাশ করে এই জার্মান ফুটবলারের সাবেক ক্লাব চেলসি।
সম্পাদকীয় : নাহার ম্যানশন (৩য় তলা), ১৫০ মতিঝিল ঢাকা।
ই-মেইল: boishakhinews24.net@gmail.com
হট লাইন: ০১৬৮৮৫০৫৩৫৬
https://www.boishakhinews24.net/