জাতীয় চাঁদ দেখা কমিটির সভা আজ সোমবার সন্ধ্যায় অনুষ্ঠিত হবে। ১৪৪৩ হিজরি সনের পবিত্র মুহাররম মাসের চাঁদ দেখার তথ্য পর্যালোচনা ও এ বিষয়ে সিদ্ধান্ত গ্রহণের লক্ষ্যে এ সভা আহ্বান করা হয়েছে। রবিবার এক তথ্য বিবরণীতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, সোমবার সন্ধ্যা ৭টায় বায়তুল মুকাররমের সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভা অনুষ্ঠিত হবে। সভায় সভাপতিত্ব করবেন ধর্মবিষয়ক প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান।
বাংলাদেশের আকাশে কোথাও পবিত্র মুহাররম মাসের চাঁদ দেখা গেলে তা নিচের টেলিফোন ও ফ্যাক্স নম্বরে অথবা সংশ্লিষ্ট জেলার জেলা প্রশাসক অথবা উপজেলা নির্বাহী অফিসারকে জানানোর জন্য অনুরোধ করা হয়েছে ইসলামিক ফাউন্ডেশন থেকে।
টেলিফোন নম্বর : ০২-২২৩৩৮১৭২৫, ০২-৪১০৫০৯১২, ০২-৪১০৫০৯১৬ ও ০২-৯৫৫৬৪০৭, ফ্যাক্স নম্বর : ০২-৯৫৬৩৩৯৭ ও ০২-৯৫৫৫৯৫১। সূত্র : বাসস
সম্পাদকীয় : নাহার ম্যানশন (৩য় তলা), ১৫০ মতিঝিল ঢাকা।
ই-মেইল: boishakhinews24.net@gmail.com
হট লাইন: ০১৬৮৮৫০৫৩৫৬
https://www.boishakhinews24.net/