সিরিজ বোমা হামলার প্রতিবাদে ঢাকা মহানগর যুবলীগ দক্ষিণের মানববন্ধন

আজ ১৭ আগস্ট ২০২১ইং দেশব্যাপী সিরিজ বোমা হামলার ১৬ বছর পূর্তি। ২০০৫ সালের ১৭ আগস্ট তৎকালীন বিএনপি-জামাত জোট সরকারের প্রত্যক্ষ মদদে জামআতুল মুজাহিদীন বাংলাদেশ (জেএমবি) নামের জঙ্গি সংগঠন পরিকল্পিতভাবে দেশের ৬৩ জেলায় একই সময়ে সিরিজ বোমা হামলা চালায়।
মুন্সীগঞ্জ ছাড়া দেশের সব জেলায় প্রায় ৫০০ পয়েন্টে বোমা হামলায় দু’জন নিহত ও অন্তত ১০৪ জন আহত হন।
এর প্রতিবাদে বাংলাদেশ আওয়ামী যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে শামস্ পরশ ও সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ মাইনুল হোসেন খান নিখিল এর ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে আজ সকাল ১০ থেকে ১১ টা পর্যন্ত জিপিও থেকে পল্টন মোড় হয়ে প্রেসক্লাব পর্যন্ত ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি মাইনউদ্দিন রানা ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রেজাউল করিম রেজার নেতৃত্বে প্রতিবাদী মানব বন্ধন কালো পতাকা প্রদশিত হয়।
এছাড়াও দুপুর ১টার দিকে সংসদ ভবন এলাকায় বিএনপি-জামাত কর্তৃক গাড়ী ভাংচুর ও পুলিশের উপর হামলার প্রতিবাদে ঢাকা মহানগর যুবলীগ দক্ষিণ তাৎক্ষনিক প্রতিবাদ মিছিল বের করে। মিছিলটি ২৩, বঙ্গবন্ধু এভিনিউ থেকে শুরু হয়ে নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
এসময় উপস্থিত ছিলেন-বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য তাজ উদ্দিন আহমেদ, সাংগঠনিক সম্পাদক এড. ড. শামীম আল সাইফুল সোহাগ, উপ-তথ্য ও যোগাযোগ (আইটি) সম্পাদক এন আই আহমেদ সৈকত, ঢাকা মহানগর যুবলীগ দক্ষিণ সহ-সভাপতি সোহরাব হোসেন স্বপন, নাজমুল হোসেন টুটুল, কামাল উদ্দিন খান, মাহাবুবুর রহমান পলাশ, যুগ্ম-সম্পাদক জাফর আহমেদ রানা, সাংগঠনিক সম্পাদক গাজী সারোয়ার হোসেন বাবু, মোঃ মাকসুদুর রহমান, কাজী ইব্রাহিম খলিল মারুফ, প্রচার সম্পাদক এরমান হক বাবু, অর্থ সম্পাদক ফিরোজ উদ্দিন আহমেদ সায়মন, শিক্ষা প্রশিক্ষণ ও পাঠাগার সম্পাদক এবাদুল হক সবুজ, উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক সুজাউদ্দিন আহমেদ হারুন, উপ-দপ্তর সম্পাদক খন্দকার আরিফ-উজ-জামান, উপ-শিক্ষা প্রশিক্ষণ ও পাঠাগার সম্পাদক আলতাফ হোসেন, উপ-ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক শাহজালাল রিপন, উপ-পরিবেশ বিষয়ক সম্পাদক শহিদুল ইসলাম হৃদয়, উপ-কৃষি ও সমবায় সম্পাদক নজরুল ইসলাম সরকার, উপ-মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক রিয়াজ আহমেদ ফালান, সহ-সম্পাদক হারুন অর রশিদ, সাইদ হাসান শিশির, সদস্য এ আর বাচ্চুসহ কেন্দ্রীয়, মহানগর ও বিভিন্ন ওয়ার্ড নেতৃবৃন্দ।




