মার্কিন সামরিক বাহিনী আফগানিস্তান থেকে এ পর্যন্ত ৩ হাজার ২শরও বেশি লোককে সরিয়ে নিয়েছে। কেবলমাত্র গতকাল মঙ্গলবার একদিনে সরিয়ে নেয়া হয়েছে ১১শ লোককে।
একজন হোয়াইট হাউস কর্মকর্তা এ কথা জানান নাম প্রকাশে অনিচ্ছুক ওই কর্মকর্তা আরও জানান, মার্কিন সামরিক বাহিনী আজ ১৩টি বিমানে করে আমেরিকান নাগরিক, যুক্তরাষ্ট্রের স্থায়ী বাসিন্দা ও তাদের পরিবারসহ আনুমানিক ১১শ লোককে আফগানিস্তান থেকে সরিয়ে নিয়ে এসেছে।
তিনি বলেন, মার্কিন সেনাসহ আফগানিস্তান থেকে এ পর্যন্ত তিন হাজার ২শ লোককে সরিয়ে আনা হয়েছে। শভদের মধ্যে প্রায় দুমফ হাজার আফগান রয়েছে। তাদের বিশেষ অভিবাসনের আওতায় আনা হয়েছে।
রবিবার তালেবানের হাতে কাবুল পতনের পর তড়িঘড়ি করেই নিজ দেশের নাগরিকদের ফিরিয়ে নিচ্ছে বাইডেন সরকার।
সম্পাদকীয় : নাহার ম্যানশন (৩য় তলা), ১৫০ মতিঝিল ঢাকা।
ই-মেইল: boishakhinews24.net@gmail.com
হট লাইন: ০১৬৮৮৫০৫৩৫৬
https://www.boishakhinews24.net/