আফগানিস্তানের জালালাবাদ শহরে তালেবানবিরোধী বিক্ষোভে অন্তত তিনজনের নিহতের খবর পাওয়া গেছে।
দুজন প্রত্যক্ষদর্শী ও একজন সাবেক পুলিশ কর্মকর্তার বরাতে রয়টার্স জানায়, বুধবার জালালাবাদ শহরের একটি চত্বরে স্থানীয়রা দেশটির জাতীয় পতাকা উড়ানোর চেষ্টা করলে তালেবান যোদ্ধারা তাদের লক্ষ্য করে সরাসরি গুলি চালায়। সেখানে তিনজন নিহত হয়।
অবশ্য এ বিষয়ে রয়টার্স বক্তব্য জানার জন্য তালেবানের সঙ্গে যোগাযোগ করতে পারেনি।
এদিকে হাজার হাজার আফগান দেশ ছেড়ে পালানোর জন্য কাবুল বিমানবন্দরে জড়ো হওয়ার চেষ্টা করছে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, তালেবানের সশস্ত্র সদস্যরা তাদের বিমানবন্দর যেতে বাধা দিচ্ছে। যাদের কাছে বিদেশ যাওয়ার প্রয়োজনীয় নথিপত্র আছে তাদেরও বাধা দেওয়া হচ্ছে।
তালেবানের বাধা পেরিয়ে বিমানবন্দরে পৌঁছানোর চেষ্টা করা এক ব্যক্তি বলেন, ‘পুরো বিপর্যয়কর পরিস্থিতি। তালেবান ফাঁকা গুলি ছুড়ে, লোকজনকে ধাক্কা দিয়ে, একে৪৭ রাইফেল দিয়ে মারধর করে বাধা দেওয়ার চেষ্টা করছে।’
সম্পাদকীয় : নাহার ম্যানশন (৩য় তলা), ১৫০ মতিঝিল ঢাকা।
ই-মেইল: boishakhinews24.net@gmail.com
হট লাইন: ০১৬৮৮৫০৫৩৫৬
https://www.boishakhinews24.net/