রওশন এরশাদের অবস্থার উন্ন‌তি, আইসিইউ থেকে কেবিনে

আপডেট: August 25, 2021 |
print news

ক্রমশ সুস্থ হ‌য়ে উঠ‌ছেন স‌ম্মি‌লিত সাম‌রিক হাসপাতা‌লে চি‌কিৎসাধীন বিরোধীদলীয় নেতা বেগম রওশন এরশাদ এমপি। তার শারীররিক অবস্থা উন্ন‌তির দি‌কে।

বুধবার (২৫ আগস্ট) দুপু‌রে সম্মিলিত সামরিক হাসপাতালের আইসিইউ থেকে বি‌রোধী‌নেতা‌কে অফিসারস ফ্যামিলি ওয়ার্ডের ভিভিআইপি কেবিনে স্থানান্তর করা হয়েছে।

বিরোধীদলীয় নেতার সহকারী একান্ত সচিব মোঃ মামুন হাসান এতথ্য নি‌শ্চিত ক‌রে‌ছেন।

তি‌নি জানান, বিরোধীদলীয় নেতার শারীরিক অবস্থা উন্নতির দিকে বলে চিকিৎসকরা জানিয়েছেন। বিরোধী‌নেতার দ্রুত আরোগ্য কামনায় দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন তাঁর সন্তান রাহ্গীর আলমাহি সাদ এরশাদ এমপি।

বৈশাখী নিউজ/ জেপা

Share Now