আবারও করোনায় ভারতে মৃত্যু বেড়েছে

আপডেট: September 8, 2021 |
print news

করোনাভাইরাসে বিপর্যস্ত ভারতে ফের বেড়েছে মৃত্যু ও সংক্রমণ। দেশটিতে গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন ৩৭ হাজার ৮৭৫ জন, মৃত্যু হয়েছে ৩৬৯ জনের। আগের দিনের চেয়ে ৭৯ জনের মৃত্যু বেড়েছে।

আজ বুধবার ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে এ তথ্য জানায় দেশটির গণমাধ্যম এনডিটিভি।

এর আগে মঙ্গলবার দেশটিতে আক্রান্ত হয়েছিলেন ৩১ হাজার ২২২ জন, মৃত্যু হয়েছিল ২৯০ জনের। কিন্তু পর দিনই ফের মৃত্যু ও সংক্রমণ আশঙ্কাজনক হারে বাড়ল।

এ নিয়ে দেশটিতে মৃত্যু হয়েছে চার লাখ ৪১ হাজার ৪১১ জনের। করোনাক্রান্ত হয়েছেন তিন কোটি ৩০ লাখ ৯৬ হাজার ৭১৮ জন।

গত মার্চের মাঝামাঝি ভারতে একদিনে শনাক্ত রোগীর সংখ্যা ছিল ২০ হাজারের কাছাকাছি। তার পর দেশটিতে সংক্রমণ বেড়েছে।

গত ৭ মে ভারতে একদিনে সর্বোচ্চ চার লাখ ১৪ হাজারের বেশি রোগী শনাক্তের তথ্য জানানো হয়। ভারত থেকে ছড়িয়ে পড়া করোনার অতিসংক্রামক ডেল্টা ধরনের পেছনে ভূমিকা রেখেছে।

বৈশাখী নিউজ/ ইডি

Share Now