বাবার অভিভাবকত্ব থেকে মুক্ত হলেন ব্রিটনি

আপডেট: September 30, 2021 |
print news

গায়িকা, গীতিকার, নৃত্যশিল্পীসহ নানা পরিচয় থাকলেও ব্রিটনি স্পিয়ার্স বেশি আলোচনায় থাকেন বাবার সঙ্গে তার দ্বন্দ্ব-সংঘাতের কারণে। ১৩ বছর ধরে বাবার অভিভাবকত্বে থাকার পর অবশেষে মুক্ত হলেন মার্কিন এ গায়িকা। সম্প্রতি আদালত এ রায় দিয়েছেন।

২০০৮ সালে জেমি স্পিয়ার্সকে তার মেয়ের অভিভাবক করা হয়। মানসিক স্থিরতা নেই, নিজের সিদ্ধান্ত নিজে নিতে পারেন না কিংবা মানসিক সমস্যায় ভুগছেন এমন ব্যক্তিকে কারও অভিভাবকত্বে দেওয়ার বিধান রয়েছে।

জেমি স্পিয়ার্স সরে দাঁড়ালেও অন্য এক ব্যক্তিকে ব্রিটনির অভিভাবক নিয়োগ করা হয়েছে। তবে বাবাকে অভিভাবকের জায়গা থেকে সরিয়ে দেওয়ায় আনন্দ প্রকাশ করেছেন ৩৯ বছর বয়সী ব্রিটনি।

তার ঘনিষ্ঠ সূত্রের বরাত দিয়ে এমন খবর বেরিয়েছে। আদালতের রায়ের পর ইনস্টাগ্রামে উচ্ছ্বাস প্রকাশ করেছেন ব্রিটনির প্রেমিক স্যাম আসগরিও। সম্প্রতি তাদের বাগদান হয়েছে।

কয়েক বছর ধরেই ব্রিটনি তার বাবার শাসন থেকে বেরিয়ে আসতে চাইছিলেন। অবশেষে সেটি বাস্তবায়িত হওয়ার উচ্ছ্বাস প্রকাশ করেছেন ব্রিটনির ভক্তরা। খবর বিবিসি

বৈশাখী নিউজ/ বিসি

Share Now