রামেক হাসপাতালে ৪ জনের মৃত্যু

আপডেট: October 8, 2021 |
print news

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে গত ২৪ ঘণ্টায় করোনা সংক্রমণের উপসর্গ নিয়ে চারজন মারা গেছেন। এদের মধ্যে দুজন নওগাঁর, একজন নাটোরের এবং একজন চুয়াডাঙ্গার।

বৃহস্পতিবার (৭ অক্টোবর) সকাল ৯টা থেকে শুক্রবার (৮ অক্টোবর) সকাল ৯টার মধ্যে হাসপাতালের করোনা আইসোলেশন ইউনিটে মারা যায় তারা।

রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় রামেক হাসপাতালে করোনা সংক্রমণে কোনো রোগীর মৃত্যুর তথ্য নেই।

তবে করোনা সংক্রমণের উপসর্গ নিয়ে নিবিড় পরিচর্যাকেন্দ্রে (আইসিইউ) দুজন এবং ৩ ও ২৯/৩০ নম্বর ওয়ার্ডে একজন করে মারা গেছেন। তাদের মধ্যে দুজন নারী এবং দুজন পুরুষ রয়েছেন।

এদিকে ১৯২ শয্যার রামেক হাসপাতালের করোনা ইউনিটে শুক্রবার সকাল ৯টা পর্যন্ত রোগী ভর্তি ছিলেন ৯১ জন। এক দিন আগেও এই সংখ্যা ছিল ১০৩। বর্তমানে রাজশাহীর ৩৯ জন, চাঁপাইনবাবগঞ্জের ১৪ জন, নাটোরের আটজন, নওগাঁর ১৪ জন, পাবনার আটজন, কুষ্টিয়ার তিনজন, চুয়াডাঙ্গার একজন, মেহেরপুরের তিনজন এবং দিনাজপুরের একজন ভর্তি রয়েছেন।

হাসপাতালে করোনা নিয়ে ভর্তি রয়েছেন ১৯ জন। করোনার উপসর্গ নিয়ে ভর্তি রয়েছেন ৪৩ জন। করোনা ধরা পড়েনি ভর্তি ২৯ জনের। এ ছাড়া গত ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন ১৬ জন। এই এক দিনে হাসপাতাল ছেড়েছেন ২০ জন।

এর আগে বৃহস্পতিবার রামেক হাসপাতাল ল্যাবে ৯৪ জনের নমুনা পরীক্ষা হয়েছে। এর মধ্যে করোনা ধরা পড়েছে ১২ জনের নমুনায়। একই দিনে রাজশাহী মেডিকেল কলেজ ল্যাবে নমুনা পরীক্ষা হয়েছে আরো ২৪২ জনের।

এর মধ্যে করোনা শনাক্ত হয়েছে সাতজনের। পরীক্ষার অনুপাতে রাজশাহীর ৫ দশমিক ৪৫ শতাংশ, নাটোরে ২ দশমিক ১৩ শতাংশ এবং চাঁপাইনবাবগঞ্জের ২২ দশমিক ৭২ শতাংশ নমুনায় করোনা ধরা পড়েছে।

বৈশাখী নিউজ/ জেপা

Share Now

এই বিভাগের আরও খবর