পূজামণ্ডপে কোনো নিরাপত্তা ঝুঁকি নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

আপডেট: October 12, 2021 |
print news

দেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সজাগ রয়েছে। পূজামণ্ডপগুলোতে কোনো ধরনের নিরাপত্তা ঝুঁকি নেই বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

মঙ্গলবার (১২ অক্টোবর) রাজধানীর স্বামীবাগে লোকনাথ মন্দিরে দুর্গাপূজা উপলক্ষে পূজামণ্ডপ পরিদর্শন ও বস্ত্র বিতরণ শেষে তিনি এ কথা বলেন।

স্বাষ্ট্রমন্ত্রী বলেন, শুধু পূজা নয়, সব ধর্মীয় উৎসবে নিরাপত্তা বাহিনী কাজ করছে।

তিনি বলেন, দেশের মানুষ ধর্মভীরু, ধর্মান্ধ নয়। ধর্ম যার যার উৎসব সবার, এ নীতিতে বিশ্বাসী বাংলাদেশের মানুষ। যারা দেশে ধর্মের নামে বিশৃঙ্খলা সৃষ্টি করতে চেয়েছিল, তাদের কঠোরভাবে দমন করা হয়েছে। কোন পূজামণ্ডপে কোনো প্রকার নিরাপত্তা ঝুঁকি নেই।

বৈশাখী নিউজ/ জেপা

Share Now