নগর পরিবহন ১ ডিসেম্বর থেকে চালু সম্ভব নয়: মেয়র তাপস

আপডেট: November 28, 2021 |
print news

বাসমালিকদের অসহযোগিতার কারণে আগামী ১ ডিসেম্বর কেরানীগঞ্জের ঘাটারচর থেকে নারায়ণগঞ্জের কাঁচপুর পর্যন্ত বাস চলাচল সম্ভব হবে না বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র শেখ ফজলে নূর তাপস।

রোববার (২৮ নভেম্বর) বেলা ১১টায় ডিএসসিসির নগর ভবনের বুড়িগঙ্গা হলে বাস রুট রেশনালাইজেশন কমিটির ১৯তম সভা শেষে সাংবাদিকদের এ কথা জানান কমিটির আহ্বায়ক মেয়র তাপস।

বাস রুট রেশনালাইজেশন কমিটির ১৮তম সভার সিদ্ধান্ত অনুযায়ী ১ ডিসেম্বর থেকে এই পাইলট রুটে ১০০টি বাস চলার কথা ছিল। এর নাম দেয়া হয়েছিল নগর পরিবহণ।

বৈশাখী নিউজ/ জেপা

Share Now