প্রধান বিচারপতি বিদায় সংবর্ধনা আজ

আপডেট: December 15, 2021 |
print news

প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের বিদায় সংবর্ধনা আজ। আপিল বিভাগের এজলাস কক্ষে অ্যাটর্নি জেনারেল কার্যালয় ও সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি আওয়ামীপন্থি অংশের পক্ষ থেকে তাকে সংবর্ধনা দেওয়া হচ্ছে।

প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন অবসরে যাচ্ছেন আগামী ৩১ ডিসেম্বর। তবে ১৯ ডিসেম্বর থেকে সুপ্রিম কোর্টে শুরু হচ্ছে অবকাশ।

আর অবকাশে বসবেন না আপিল বিভাগ। এ ছাড়া ১৬–১৮ ডিসেম্বর পর্যন্ত সরকারি ছুটি। তাই প্রধান বিচারপতি হিসেবে আজ বুধবারই শেষ কর্মদিবস বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের।

রীতি অনুযায়ী শেষ কর্মদিবসে প্রধান বিচারপতিকে বিদায়ী সংবর্ধনা দেয় অ্যাটর্নি জেনারেলের কার্যালয় ও সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি।

বৈশাখী নিউজ/ এপি

Share Now